জামায়াত আমিরের সঙ্গে অস্ট্রেলিয়া রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৮:৪৮ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার মিস. সুসান রাইল। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরার দলটির আমিরের কার্যালয়ে তারা সৌজন্য সাক্ষাৎ ও ব্রেকফাস্ট বৈঠকে মিলিত হন। সাক্ষাৎকালে হাইকমিশনার ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। বৈঠকটি আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন হাইকমিশনারের সঙ্গে ডেপুটি হাইকমিশনার ক্লিন্টন পোবকে, পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি আনা পিটারসন ও আরও দুই প্রতিনিধি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত