ময়মনসিংহের মুক্তাগাছায় ভ্যানচালক জাহিদুল ইসলাম হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত। মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত আসামি সোহেল রানা মুক্তাগাছার ম-লসেন পশ্চিমপাড়ার চান মিয়ার ছেলে। গতকাল দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সামছুদ্দিন অভিযুক্ত সোহেল রানার উপস্থিতিতে এ আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালে ১৭ সেপ্টেম্বর দুপুরে মুক্তাগাছার ম-লসেন পশ্চিম পাড়ার রফিকুল ইসলামের ছেলে ভ্যানচালক জাহিদুল ইসলাম প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। পরদির সকালে এলাকাবাসী জানতে পারেন খালের মধ্যে গলাকাটা একটি লাশ পাওয়া গেছে। পরিবারের লোকজন এসে লাশটি শনাক্ত করে।
