১৩৫তম তিরোধান দিবসে লালনের সুরে ভরে উঠবে কুষ্টিয়া ও ঢাকা

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১০:৪৮ এএম

বাউল সম্রাট লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়া ও ঢাকায় আয়োজন করা হচ্ছে তিন দিনব্যাপী লালন উৎসব। উৎসবটি আগামী ১৭ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত চলবে।

কুষ্টিয়ার ছেউড়িয়ার লালন ধামে আখড়াবাড়িতে দিনভর ছড়িয়ে থাকবে ভাবগীতির সুর, দর্শনচর্চা ও আলাপ, মাটির গন্ধে ভরে উঠবে পুরো পরিবেশ। এতে অংশ নেবেন টুনটুন বাউল, সুনীল কর্মকার, রওশন ফকির, লতিফ শাহসহ সারাদেশের বহু বাউল ও ফকির।

কুষ্টিয়ার উৎসবের পাশাপাশি ১৮ অক্টোবর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানেও আয়োজন করা হবে লালন উৎসব। ঢাকায় লালনের গান পরিবেশন করবেন ইমন চৌধুরী ও বেঙ্গল সিম্ফনি, লালন ব্যান্ড, নীরব এন্ড বাউলস, পথিক নবী, সূচনা শেলী, বাউলা ব্যান্ড, অরূপ রাহী, সমগীতসহ আরও অনেক শিল্পী ও গানের দল।

উৎসবটি বাউল ও ফকির সংস্কৃতির সুরেলা পরিবেশে ভক্ত, সাধক ও শিল্পীদের মিলনমেলার রূপ নেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত