গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে সড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ 

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের সদর উপজেলার ভবানীপু্র, বাঘের বাজারের নতুন বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিল্প কারখানার শ্রমিকরা।

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৮ এএম

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় শ্রমিক মৃত্যুর গুজবে শ্রমিক অসন্তোষ দেখা দেয়৷ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মহানগরীর ইসলাম গার্মেন্টসে একজন শ্রমিক মৃত্যুর গুজব উঠে৷ এরপর শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলন শুরু করে। পরে ওই গার্মেন্টস ও আশপাশের বেশ কয়েকটি কারখানার সাধারণ ছুটি দেওয়া হয়৷ 

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায় মঙ্গলবার সকালে ইসলাম ও রিপন গার্মেন্টসের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে অবস্থা নেয়৷ তাদের দাবি ইসলাম গার্মেন্টসের একজন শ্রমিক মারা গেছে৷ ওই শ্রমিক মৃত্যুর গুজবেই শ্রমিকরা লাঠিসোঁটা হাতে আঞ্চলিক সড়ক অবরোধ করে৷ এসময় তাদের পুলিশ বুঝানোর চেষ্টা করলে তারা উত্তেজিত হয়ে পরে। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সকাল পৌনে ১০ টার দিকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়৷ বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

Gajipur strike  

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইফতেখার হোসেন বলেন, শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেন। পরে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। 

অপরদিকে বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের সদর উপজেলার ভবানীপু্র, বাঘের বাজারের নতুন বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিল্প কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা মহাসড়কের দুই জায়গায় অবরোধ করে বেতন বাড়ানোর দাবি জানান। 

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে গাজীপুরের সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করে বেতন বাড়ানোর দাবি জানায় কয়েকটি শিল্প কারখানার শ্রমিকরা। একই সময় পাশের বাঘের বাজারের নতুন বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে শ্রমিকরা। অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পরেন মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। প্রায় পৌনে ১ ঘন্টা যাবত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত