রাজধানীর খিলক্ষেতের ৩শ ফিট রাস্তায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সবুজ মিয়া বলেন, সকালে খিলক্ষেতের ৩শ ফিট সড়ক পার হওয়ার সময় কোন এক যানবাহন তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তার পাশে পড়ে ছিলেন। তখন আমি দেখতে পেয়ে তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক বেলা সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
শিক্ষকদের ফোন করে এখনই লং মার্চ না করার আহ্বান হাসনাতের