হবিগঞ্জে জামায়াত নেতা মহিবুর রহমান চৌধুরী হত্যাকা-ের ঘটনায় প্রধান আসামি শফিকুল আলমকে আমৃত্যু কারাদন্ড ও তার আপন ভাইসহ ১৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
হত্যাকা-ের এক যুগ পর গতকাল মঙ্গলবার দুপুর ১টায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক সৈয়দ মোহাম্মদ কায়সার ইউসূফ এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তরা হলেন প্রধান আসামি শফিকুল আলমের ছোট ভাই শহিদুল আলম আকিক ও বানিয়াচং উপজেলার মকা গ্রামের জাহাঙ্গীর আলম, শেবুল মিয়া, রুবেল মিয়া, শামিম আহমেদ, আব্দুল মুকিত, আলমগীর, শামছুল , ছরফুল, মকছুদ ওরফে ছাও মিয়া, তারা মিয়া, রতিশ দাস, ছায়েদ মিয়া, নাহিদ মিয়া।
