লালন উৎসবে যোগ দিতে ঢাকায় এসেছেন গায়ত্রী চক্রবর্তী

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৮:৫৬ পিএম

লালনের ১৩৫ তম তিরোধান দিবস ১৭ অক্টোবর। এ উপলক্ষে কুষ্টিয়া ও ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে লালন উৎসব। সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, এবারের লালন উৎসব হবে ভক্ত, সাধক আর শিল্পীদের মিলনমেলা। কুষ্টিয়ায় এই উৎসবে অংশ নিতে ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছেন বিশ্বখ্যাত ভারতীয় সাহিত্যতাত্ত্বিক, লেখক ও অনুবাদক এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। ‘নতুন বাংলাদেশের সাংস্কৃতিক অভিযাত্রা’র অংশ হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় এই উৎসব ভক্ত, সাধক ও শিল্পীদের এক মহামিলনমেলায় পরিণত হবে বলে আশা করা হচ্ছে। 

এই আয়োজনে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। জানা গেছে, তিনি ১৭ অক্টোবর কুষ্টিয়ার লালন বক্তৃতায় বক্তব্য দেবেন। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত