গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিডিআরের সাবেক ৯ সদস্য।
গতকাল বুধবার দুপুরে তাদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৯ জনকে মুক্তি দেওয়া হয়েছে এবং আরও চারজনের জামিনের কাগজপত্র যাচাই শেষে মুক্তি দেওয়া হবে।
কারা কর্র্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডে হওয়া বিস্ফোরক আইনের মামলায় কারাবন্দি ৯ জনের জামিনের কাগজপত্র গত মঙ্গলবার রাতে কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে ৯ জনকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।
জেল সুপার আল মামুন, ওই মামলায় আরও চারজনের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছেছে। কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে তাদের চারজনকেও কারা মুক্তি দেওয়া হবে।
