নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ, সমাবেশসহ শোডাউন করেছেন বিএনপি নেতা প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার হরণী ইউনিয়নের হাতিয়া বাজারের প্রধান সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিবের নেতৃত্বে এই শোডাউনে হরনী ও চানন্দী ইউনিয়নের সহস্রাধিক মানুষ অংশ নেয়।
এর আগে হরনী ও চানন্দী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাতিয়া বাজারে জড় হতে থাকেন। পরে প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিবকে স্বাগত জানাতে নেতাকর্মীরা মিছিলসহ হাতিয়া বাজার থেকে বয়ারচরের চেয়ারম্যান ঘাটে উপস্থিত হন। তিনি শোডাউনে নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে লিফলেট বিতরণ করতে করতে হাতিয়া বাজার পৌঁছেন।
এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিক উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবুল বাসার হাওলাদার, হাতিয়া দ্বীপ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক জিএস জাকের উদ্দিন পারভেজ, বুড়িরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরেফিন আলী ও ছাত্রদল নেতা তুষার প্রমুখ।
গোপালগঞ্জে বিএনপি নেতা মেসবাহর শোডাউন