বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০৬:১৩ পিএম

চট্টগ্রামের বাঁশখালী পৌরসদর জলদীতে গাড়ির ধাক্কায় শিপ্রা দাস (৪২) একজন নিহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৬টার দিকে থানার দক্ষিণে বাঁশখালী ডায়াবেটিক হাসপাতাল ও মেডিকেল সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী শিপ্রা দাস বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদি মহাজনঘাটা ৮ নম্বর ওয়ার্ডের মৃত আশীষ দাসের স্ত্রী। সকালে তিনি ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বের হয়ে হাসপাতালের সামনে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। 

স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, ‘সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি ম‌হিলা‌টি মারা গেছেন। আমরা মরদেহ উদ্ধার করে থানার পুলিশের কাছে হস্তান্তর করি।’

বাঁশখালী থানার এসআই বিভাষ কুমার সাহা জানান, ‘অজ্ঞাত গাড়ি পথচারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আশপাশে কোনো সিসি ক্যামরা না থাকায় যানবাহনের কার‌ণে এ দুঘর্টনা হ‌য়ে‌ছে তা জানা যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।' 

নিহতের পরিবার জানায়, সকালে তিনি বাজারে যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন। পরিবারের সদস্যরা বলেন, ‘এ ঘটনায় আমাদের কোনো অভিযোগ নেই, এটি একটি দুর্ঘটনা হিসেবেই মেনে নিচ্ছি।’ 

এদিকে থানা সূত্রে জানা যায়, এ ব‌্যাপা‌রে প‌রিবা‌রের পক্ষ থে‌কে কোন ধর‌নের অভিযোগ না থাকায় প‌রিবা‌রের‌ সদস‌্যরা বিনা ময়না তদ‌ন্তে লাশ নি‌য়ে গি‌য়ে দাফ‌নের প্রক্রিয়া কর‌ছে ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত