চট্টগ্রামে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ১২:২৮ পিএম

চট্টগ্রামের লোহাগাড়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদের পুরান বিওসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রামের লক্ষ্মীপুর এলাকার মো. সোহেল রানা (২৬) ও ফটিকছড়িরের কাজিরহাট এলাকার আবু বক্কর সিদ্দীক (১৪)।

প্রত্যক্ষদর্শীর বরাতে দোহাজারি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, রাতে কক্সবাজারগামী একটি মোটরসাইকেল আমিরাবাদের পুরান বিওসি এলাকায় পৌঁছলে  চট্টগ্রামগামী একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। পরে স্থানীয়রা হাইওয়ে থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তারা মরদেহ দুটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত