কালিয়াকৈরে শিশু ধর্ষণের মামলার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে পুলিশ

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৮:৫১ পিএম

গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকায় ১৩ বছরের একটি শিশু ধর্ষণের ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বুধবার বিকালে গাজীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, কালিয়াকৈর থানা এলাকায় ১৩ বছরের একটি শিশু ধর্ষনের ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানামুখী সমালোচনা হচ্ছে। জেলা পুলিশ, গাজীপুর এই মর্মে সবাইকে আশ্বস্ত করছে যে, মামলা রুজু থেকে এ পর্যন্ত তদন্ত কাজ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইন ও বিধি মোতাবেক করা হচ্ছে।

অভিযুক্তদেরকে মামলা থেকে রেহাই দেওয়া বা মামলায় গুরুত্ব না দেওয়া এ জাতীয় যে সকল অভিযোগ উত্থাপন করা হচ্ছে তার কোন বাস্তব ভিত্তি নেই। মামলার বস্তুগত ও পারিপার্শ্বিক সাক্ষ্য যথাযথভাবে সংগ্রহপূর্বক দ্রুত তদন্ত নিষ্পত্তির কাজ এগিয়ে চলছে। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে জেলা পুলিশ গাজীপুর পেশাদারিত্বের সাথে কাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মামলার তদন্ত বিষয়ে জনমনে অনাস্থা না তৈরি করার জন্য সকলকে অনুরোধ করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত