নকল দলিল-পর্চা তৈরির সরঞ্জামসহ আটক ১

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১২:১৮ এএম

গাজীপুরে জাল পর্চা, নকল দলিল, নকশা ও ভুয়া সিল তৈরি এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সিল ব্যবহার করে জাল নথিপত্র তৈরি করার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসব কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

গতকাল বুধবার দুপুরে গাজীপুর শহরের চেয়ারম্যানপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করা হয়। এ সময় মো. সোহেল রানা (৩৬) নামে এক যুবককে আটক করে যৌথবাহিনী। সোহেল রানা গাজীপুর নগরের নীলের পাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা রাবেয়া বেগম জানান, কয়েক মাস ধরে ছোট একটি ঘর নিয়ে এখানে কয়েকজন কাজ করে আসছিল। কিছুদিন থেকে লোকজনের আনাগোনা বেশি হচ্ছিল। ওই ঘরের ভেতরে কাপাসিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো. হাবিবুল্লাহ নামে একটি ব্যানার টানানো রয়েছে। তিনিই মূলত এ কক্ষটি ব্যবহার করেন।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার এসআই মো. কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত