পুরুষ কাবাডিতেও ব্রোঞ্জের সান্ত¡না

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১২:২২ এএম

বাহরাইনে শুরু হয়েছে দ্বিতীয় এশিয়ান ইয়ুথ গেমস। ছেলেদের কাবাডিতে বাংলাদেশের ছিল রুপা জয়ের লক্ষ্য। তবে থাইল্যান্ডের কাছে অঘটনের শিকার হয়ে সে আশা শেষ হয়ে গেছে। তবে মেয়েদের মতো ব্রোঞ্জ নিশ্চিত হয়েছে পুরুষ কাবাডি দলের। বুধবার বাংলাদেশের ছেলেরা পাকিস্তানকে উড়িয়ে পেয়েছে পাঁচ ম্যাচে তৃতীয় জয়। ৫৬-২৯ পয়েন্টে জয়ে অবশ্য আক্ষেপ আরও বেড়েছে। মঙ্গলবার অপেক্ষাকৃত দুর্বল থাইল্যান্ডের কাছে না হারলে ইরানকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ভারতের সঙ্গে আজ ফাইনাল খেলত বাংলাদেশ।

ভারতের কাছে বড় ব্যবধানে হেরে শুরু হয়েছিল অভিযান। দ্বিতীয় ম্যাচেই বাংলাদেশ পুরুষ দল ৫৫-৪৮ পয়েন্টে হারিয়ে দেয় শক্তিশালী ইরানকে। তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৫৩-৪০ পয়েন্টে পরাস্ত করে শ্রীলঙ্কাকে। তবে মঙ্গলবার প্রাধান্য বিস্তার করে খেললেও শেষ পর্যন্ত থাইল্যান্ডের কাছে ৪৯-৪২ পয়েন্টে হেরে বসে বাংলাদেশ। এই হারটাই শেষ পর্যন্ত ফাইনাল থেকে ছিটকে দিয়েছে তাদের। আজ বাহরাইনকে হারালে বাংলাদেশের সংগ্রহ হবে আট পয়েন্ট। ইরান আগেই আট পয়েন্ট সংগ্রহ করেছে। ম্যাচ পয়েন্টের হিসেবে বাংলাদেশ ইরানের চেয়ে পিছিয়ে থাকায় হবে তৃতীয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত