ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন (ডঋচঋ) লাল তীর সিড লিমিটেড, লাল তীর লাইভস্টক ডেভেলপমেন্ট (বিডি) লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে ‘টপ এগ্রি-ফুড পাইওনিয়ার (ঞঅচ) ২০২৫’ পুরস্কারে ভূষিত করেছে। ফাউন্ডেশনের ৩৯তম বার্ষিকীর সঙ্গে সামঞ্জস্য রেখে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি খাদ্য ব্যবস্থার রূপান্তর এবং বৈশ্বিক খাদ্য নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে মিন্টুর অসামান্য অবদানকে উল্লেখ করে। লাল তীর সিড লিমিটেড এবং লাল তীর লাইভস্টক লিমিটেড হলো মাল্টিমোড গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। এই গ্রুপটি ১৯৮১ সালে চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু কর্র্তৃক প্রতিষ্ঠিত হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া ভিত্তিক ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন বিশ্বব্যাপী খাদ্যের গুণমান, পরিমাণ এবং প্রাপ্যতা উন্নত করার ক্ষেত্রে ব্যতিক্রমী কৃতিত্ব অর্জনকারী ব্যক্তিদের সম্মাননা প্রদান করে। ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদ যাতে রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপ্রধান, মন্ত্রী এবং কৃষি বিজ্ঞান, শিক্ষা ও নীতির বৈশ্বিক নেতারা এ পুরস্কার বিজয়ীদের নির্বাচন প্রক্রিয়া তত্ত্বাবধান করেন, যাদের কাজ মানব উন্নয়ন এবং খাদ্য স্থায়িত্বকে উল্লেখযোগ্যভাবে এগিয়ে নিয়েছে। এই পুরস্কার এমন ব্যক্তিদের সম্মাননা জানায় যাদের কাজ বৈশ্বিক ব্যবস্থার ওপর গভীর প্রভাব ফেলেছে, যা কৃষি ও খাদ্য নিরাপত্তার গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে উদ্ভাবনী বিজ্ঞান, নেতৃত্ব এবং উৎসর্গের প্রতিফলন ঘটায়।
মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট (ট.ঝ. উবঢ়ধৎঃসবহঃ ড়ভ ঝঃধঃব)-এর সঙ্গে ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন যৌথভাবে বছরের বসন্তকালে ওয়াশিংটন ডিসি-তে এ পুরস্কার ঘোষণা করে। পরে বার্ষিক ইড়ৎষধঁম উরধষড়মঁব চলাকালীন ডেস মইনস (উবং গড়রহবং)-এর ঐতিহাসিক স্টেট ক্যাপিটলে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ২২ অক্টোবর ২০২৫ ও ঙডঅ সময় সকাল ১১টায় বিজয়ীদের সম্মাননা জানানো হয়।
‘২০২৫ ঞঅচ তালিকাটি এমন সব অসাধারণ ব্যক্তিত্বের বৈচিত্র্য, প্রতিভা এবং অঙ্গীকারকে তুলে ধরেছে, যারা সীমান্ত ও শাখা-পেশার সীমানা অতিক্রম করে একটি অধিক টেকসই ও ন্যায়ভিত্তিক বৈশ্বিক খাদ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য কাজ করছেন,’ বলেন বিশ্ব খাদ্য পুরস্কার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মার্শাল হুসেইন। ‘একটি বিশ্ব যেখানে তাৎক্ষণিক ও পারস্পরিক সংকটের মুখোমুখি, সেখানে এই সম্মানপ্রাপ্ত ব্যক্তিরা নির্ভীক পরিবর্তন সাধক যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে প্রভাব সৃষ্টি করছেন এবং ভবিষ্যতের জন্য প্রকৃত আশা জাগাচ্ছেন।’ বিজ্ঞপ্তি
