সেই অবৈধ ক্লিনিক সিলগালা

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৬:৫৭ এএম

গাজীপুরের কালিয়াকৈরে ভিন্ন গ্রুপের রক্ত পুশে প্রসূতির মৃত্যুসহ নানা অনিয়মের কারণে অবশেষে সেই অবৈধ ক্লিনিক সিলগালা করে দিয়েছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর ট্রাক স্টেশন এলাকার রুমাইছা জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামের অবৈধ ক্লিনিকটি সিলগালা করা হয়।

এলাকাবাসী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে রুমাইছা জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারের মাধ্যমে প্রসূতি মা খাদিজার ছেলে সন্তান হয়। কিন্তু সিজারকালীন তারা অন্য এক রোগীর জন্য রাখা ভিন্ন গ্রুপের রক্ত তার শরীরে পুশ করেন। পরে সোমবার ভোরে ওই প্রসূতির মৃত্যু হয়। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে ক্লিনিকটিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা। অভিযানে ভিন্ন গ্রুপের রক্ত পুশে প্রসূতির মৃত্যুসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় ক্লিনিকটি সিলগালা করে দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত