পৃথক লেনের দাবিতে রাজশাহীতে সাইকেল র‌্যালি

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১২:১৭ এএম

‘নগর হোক সাইকেলবান্ধব, সাইকেল লেন হোক বাধ্যতামূলক’ এই সেøাগানকে সামনে রেখে রাজশাহী নগরীতে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য সাইকেল র‌্যালি। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও রাউন্ড টেবিল বাংলাদেশের আয়োজনে সহযোগিতা করে দুরন্ত বাইসাইকেল। গতকার শুক্রবার সকালে রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে থেকে শুরু হওয়া র‌্যালিতে অংশ নেন কয়েকশ সাইক্লিস্ট। র‌্যালিটি ঈদগাহ রোড থেকে ফায়ার সার্ভিস রোড, সিঅ্যান্ডবি মোড়, চিড়িয়াখানা, ডিআইজি অফিসের সামনে হয়ে ইউ-টার্ন নিয়ে আবার সিঅ্যান্ডবি মোড় ও ফায়ার সার্ভিস রোড পেরিয়ে ঈদগাহ মাঠে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার নূর আলম সিদ্দিকী বলেন, বাইসাইকেল শুধু একটি যানবাহন নয়, এটি দূষণমুক্ত পরিবেশ গড়ার শক্তিশালী মাধ্যম। নিয়মিত সাইক্লিং শরীরচর্চা ও মানসিক প্রশান্তির জন্যও অত্যন্ত উপকারী।

র‌্যালিতে অংশ নেওয়া সাইক্লিস্টদের ভাষ্য, নগরীতে যানজট, দূষণ ও কালো ধোঁয়া সমস্যার সমাধানে চাই বাইসাইকেলের ব্যবহার। আর তার জন্য দরকার পৃথক সাইকেল লেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত