কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০৭:০২ এএম

নগরে এক কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি মো. গিয়াস উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গত বৃহস্পতিবার রাতে আনোয়ারা উপজেলার দোভাষী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া গিয়াস উদ্দিন আনোয়ারা থানার রায়পুর ইউনিয়নের গহিরা হাড়িপাড়া এলাকার বাসিন্দা। র‌্যাব-৭ জানায়, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর ইপিজেড থানায় হওয়া কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিনকে আনোয়ারা উপজেলার দোভাষী বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত