বিএনপি ধর্ম নিয়ে ব্যবসা করে না : মির্জা আব্বাস

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০৭:০৩ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, মিথ্যা আশ্বাস বা ভুল ব্যাখা দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি করে না। বিএনপি ধর্ম নিয়ে ব্যবসা করে না। একটি দল নিজ ধর্মকে খাটো করে অন্য একটি দেশকে খুশি করার চেষ্টা করছে। গতকাল শুক্রবার বিকেলে পশ্চিম মালিবাগে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান আরিফের সভাপতিত্বে এ সময় রমনা বিএনপির আহ্বায়ক আশরাফুল ইসলাম, সদস্য শামীম হোসেনসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মির্জা আব্বাস বলেন, একটি কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে : গণহত্যাকারীরা পালিয়ে গেছে। ব্যাংক, বীমা, বাংলাদেশের যা কিছু অর্থনৈতিক প্রতিষ্ঠান ছিল, সেগুলোকে ধ্বংস করে চূড়ান্তভাবে লুটপাট করে নিয়ে গেছে। এর মানে তারা আমাদের পঙ্গু করার চেষ্টা করেছে; বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করেছে। তারা একেবারে চলে গেছে এটি যদি আমরা সত্যি ধরে নিই, তাহলে সেটাও ভুল হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত