বরগুনার আমতলীতে স্ত্রী ও তার পরকিয়া প্রেমিকের বিচার চেয়ে থানায় অভিযোগ দিয়েছেন মো. রাসেল মুসল্লী নামে এক ব্যক্তি। শনিবার (২৫ অক্টোবর) আমতলা থানায় তিনি এ লিখিত অভিযোগ দেন।
অভিযোগে বলা হয়, কলাপাড়া উপজেলার চুঙ্গাপাশা গ্রামের মৃত শহিদুল ইসলামের মেয়ে সাবিনার সঙ্গে রাসেলের ২০১৬ সালে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে হয়। তাদের ৫ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। মো. রাসেল মুসল্লী জানতে পারেন যে দীর্ঘদিন তার স্ত্রী সাবিনার সঙ্গে তার ছোট বোনের স্বামী মো. জাকরিয়া ফকিরের পরকিয়া প্রেমের সম্পর্কে আছেন। এ বিষয় রাসেল তার স্ত্রীর কাজে জানতে চাইলে তিনি অস্বীকার করে। এনিয়ে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হলে রাসেলকে না জানিয়ে বিয়ের আড়াই লাখ টাকার অলংকারসহ ঘরে থাকা নগদ ২ লাখ ৫৮ হাজার টাকা নিয়ে তার স্ত্রী বাবার বাড়ি চলে যান। রাসেল একাধিকবার তার স্ত্রীকেতার বাড়িতে নিয়ে আসার জন্য গেলেও স্ত্রী সাবিনা আসেনি।
এদিকে গত ২২ অক্টোবর রাসেল বিশ্বস্ত সূত্রে জানতে পারেন যে ভগ্নিপতি জাকারিয়া ও তার স্ত্রী সাবিনা একসঙ্গে তার বাবার বাড়িতে একই সঙ্গে অন্তরঙ্গভাবে সময় কাটাইতেছে। এ ঘটনা শোনার পর তিনি সেখানে গিয়ে দাতের ঘনিষ্টভাবে দেখে এর প্রতিবাদ করেন। এক পর্যায়ে তার স্ত্রী ও ভগ্নিপতি জাকারিয়া তাকে মিথ্যা মামলাসহ হত্যার হুমকি দেন। আমি এ ঘটনার বিচার চাই।
এ বিষয় অভিযুক্ত জাকারিয়া জানান, তিনি তার সুমন্দী রাসেল মুসুল্লীর কাছে টাকা পান। সেই টাকা না দেওয়ার জন্য এই অপপ্রচার চালাচ্ছেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, এ ধরনের একটা অভিযোগ পেয়েছি তদন্ত চলছে।
