নৈশপ্রহরীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার দাবি

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম

কুড়িগ্রামের লক্ষ্মীকান্ত আদর্শ উচ্চবিদ্যালয়ের নৈশপ্রহরী আনিছুর রহমানের (৩৫) রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের লক্ষ্মীকান্ত আদর্শ উচ্চবিদ্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ করে এলাকাবাসী। এতে অংশ নেয় নিহতের পরিবারসহ শত শত নারী-পুরুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২০ অক্টোবরে নিখোঁজ হয় আনিছুর রহমান। পরের দিন তার মরদেহ মেলে রংপুরে। তাকে পরিকল্পিতভাবে রংপুরে নিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়। বিষয়টি তদন্ত করে দোষীদের শাস্তির দাবি তাদের।

মানববন্ধনে নিহতের স্ত্রী বলেন, ‘ আমার স্বামী হত্যার বিচার চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত