বিজ্ঞানী ও লেখক রেজাউর রহমান মারা গেছেন

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৭:২৩ এএম

বিজ্ঞানী ও লেখক রেজাউর রহমান মারা গেছেন। গতকাল রবিবার সকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্বজনদের বরাতে জানা গেছে, গত ১৩ অক্টোবর হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। পরে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ অক্টোবর তার অস্ত্রোপচার (ওপেন হার্ট সার্জারি) হয়। তবে, শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল সকালে মারা যান তিনি। তার মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। ছোট মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে। রেজাউর রহমান দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানের বড় ভাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত