চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় স্ত্রী সামিরা হক এবং চলচ্চিত্রের খল অভিনেতা আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। গতকাল সোমবার মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার ইন্সপেক্টর আতিকুল ইসলাম খন্দকার তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন।
গত ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় আদালতের নির্দেশমতো এ মামলাটি করেন। মামলায় অন্য যাদের আসামি করা হয়েছে তারা হলেন, সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেবিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু, রেজভি আহমেদ ওরফে ফরহাদ।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে সালমান শাহর (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) লাশ পাওয়া যায়।
