এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘সমাজ সংসারে একটা কথা প্রচলিত আছেÑ বিপদে বন্ধুর পরিচয়। কিন্তু বিএনপি-জামায়াতের মধ্যে যে ঐতিহাসিক ঐক্য ও বন্ধুত্ব গড়ে উঠেছিল, তা বিপদের দিনে খুব একটা কাজে লাগেনি, শুধু বিভিন্ন নির্বাচনে বিজয় ছাড়া। বিএনপি-জামায়াতের ঐক্য যে ঠুনকো ছিল, তা ২০০৬ সালের ২৮ অক্টোবর এবং ২০২৩ সালের ২৮ অক্টোবরসহ বিভিন্ন বিপদের সময়ে প্রমাণিত হয়েছে।’
গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত ‘রক্তাক্ত ২৮ অক্টোবর স্মরণে’ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে আওয়ামী সন্ত্রাসীদের তা-বে যে নৃশংস মব ও হত্যাকা- সংঘটিত হয়েছিল, তারই প্রতিবাদ ও স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু আলোচনা সভার আয়োজন করে। ডাকসুর ভিপি সাদিক কাইয়ুমের সভাপতিত্বে আলোচনায় বিএনপি নেতা রুহুল কবির রিজভী, এনসিপি নেতা আরিফুল ইসলাম আদিব, শিক্ষক নেতা প্রফেসর আতাউর রহমান বিশ্বাস, প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন, জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ, জাহিদুর রহমান, গণ অধিকার নেতা ফারুক হাসান, শহীদ পরিবারের সদস্য, আহতরাসহ বিভিন্ন দলের নেতারা বক্তব্য রাখেন।
মজিবুর রহমান মঞ্জু ২৮ অক্টোবরের স্মৃতিচারণ করে বলেন, ‘এরকম নৃশংস হত্যাকা-ের মধ্য দিয়ে বাংলাদেশে ৭৫-এর পর আবার নতুন করে আওয়ামী লীগের ফ্যাসিস্ট রাজনীতির উত্থান ঘটেছে। সেদিনের সেই উন্মত্ততায় বামপন্থি আদর্শে বিশ্বাসী কিছু রাজনৈতিক দলের সম্পৃক্ততা ছিল আরও বেশি হতাশাজনক।
