টাঙ্গাইলের সখীপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে সখীপুর উপজেলা পরিষদ হলরুমে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সখীপুর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের আয়োজনে এবং সিআরপি চাপাইন, সাভারের সহযোগিতায় উপজেলার ১০ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল রনী। এ ছাড়া উপজেলা সমাজসেবা অফিসার মো. মনসুর আহমেদ, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ার হোসেন, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা পলাশ চন্দ্র বর্মন, রিহ্যাব ডেভেলপমেন্ট অফিসার মোহিত হোসেন রেশাদ এবং সিআরপি কো-অর্ডিনেটর মোসলেম আলী হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মোছা. আর্জিনা আক্তার।
প্রতিষ্ঠাতা সভাপতি পলাশ চন্দ্র বর্মন জানান, সিআরপির সহযোগিতায় সখীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে পর্যায়ক্রমে হুইলচেয়ার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
নিরাপত্তাহীনতায় ভুগছেন চিত্রনায়ক মুন্না
বলিউড নায়কের সাথে বাংলাদেশের গতি তারকা মারুফা