জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট হবে : নুর

আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০৭:৪০ এএম

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট হবে। জুলাই সনদের আলোকেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে।’ গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নুর বলেন, ‘সরকার চাইলে জানুয়ারিতেই নির্বাচন আয়োজন করতে পারে। জুলাই সনদ ও বাস্তবায়নের বিষয়ে দলগুলো একমত হয়েছে। কিন্তু নিজেদের রাজনৈতিক ফায়দা লুটতে বলছে নির্বাচনের আগে গণভোট।’

জাসদের সঙ্গে গণঅধিকার পরিষদের মিল রয়েছে উল্লেখ করে নুর বলেন, ‘তৎকালে শেখ মুজিবুর রহমানকে চ্যালেঞ্জ করে জাসদের জন্ম হয়েছিল। তরুণ ও প্রবীণদের দলে টানতে তারা সক্ষম হয়েছিল। কিন্তু পরে রাষ্ট্রে দমন-পীড়নে দাঁড়িয়ে থাকা কষ্টকর হয়ে যায়। তেমনি গণঅধিকার আওয়ামী লীগের শাসনের দমন-পীড়নের শিকার হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘রাজনীতিতে কথার বাগ্যুদ্ধ, মেধার যুদ্ধের পাশাপাশি বড় ক্ষেত্র সাইবার যুদ্ধ। এখানে বিভিন্নভাবে ভুল ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে। আমাদের নিয়ে প্রচার করা হচ্ছেÑ সংস্কার চাই না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত