চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের অভিযানে দীর্ঘদিনের পলাতক ও ৫৭টি মামলার সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ রুহুল আমিন (৫৫) গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) রাতে সিলেট বিমানবন্দর এলাকা থেকে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশের একটি চৌকস টিম।
সে উপজেলার এয়াকুবদন্ডী পাইরোল এলাকার আবদুস সালামের ছেলে।
পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, গ্রেপ্তারকৃত আসামি রুহুল আমিনের বিরুদ্ধে পটিয়া থানায় ২৭টি সিআর, ১টি জিআর ও ৪টি সিআর সাজা ওয়ারেন্ট সহ সর্বমোট ৩২টি ওয়ারেন্ট মুলতুবী রহিয়াছে। এছাড়া সিএমপির কোতোয়ালি থানায় ১৯টি সিআর ও ৬টি সাজা ওয়ারেন্ট মুলতবি রয়েছে। তাকে আইনানুযায়ী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
টিভিতে আজ যেসব খেলা