রাজধানীর ধানম-ি এলাকা থেকে কয়েক দিনের ব্যবধানে চোখ উপড়ানো অবস্থায় চারটি বিড়াল উদ্ধার করে হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাণীর সঙ্গে এ ধরনের নিষ্ঠুর আচরণের ঘটনায় দুই ধারণাকে সামনে নিয়ে তদন্ত করছে ধানম-ি থানা পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ বলছে, বিড়ালগুলো দেখে মনে হয়েছে এগুলো কোনো বাসায় পোষা হতো। চোখ উপড়ানোর পর সেগুলো কে বা কারা ফেলে গেছে। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
ধারণা করা হচ্ছে, বিড়ালগুলো যে বাসায় পোষা হতো, সেখানকার কোনো প্রতিবেশীর আক্রমণের শিকার হয়েছে। এ ছাড়া কোনো সাইকোপ্যাথ বিড়ালের চোখ উপড়ে ফেলার মতো নিষ্ঠুরতা করেছে।
