যুবদল নেতার বাড়ি থেকে ভারতীয় পণ্য উদ্ধার

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ১২:৫০ এএম

ফেনীর পরশুরামে স্থানীয় যুবদল নেতার বাড়ি থেকে ভারতীয় পণ্য উদ্ধার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার চিথলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জিহাদ আহমেদের ঘর থেকে ২১১পিস ভারতীয় থ্রি-পিস জব্দ করেছে পুলিশ।

এ ঘটনায় পুলিশের এসআই মোস্তাফা বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে জিহাদ আহমেদের বিরুদ্ধে মামলা করেছেন। জানা যায়, পরশুরাম থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিমের নেতৃত্বে পুলিশ চিথলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জিহাদের ঘর থেকে ১১ গাইট (২১১ পিস) ভারতীয় থ্রি-পিস উদ্ধার করে। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

পরশুরাম থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, এ ঘটনায় এসআই মোস্তাফা বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন।

এর আগে গত রবিবার ফুলগাজীতে ভারতীয় অবৈধ পণ্য বোঝাই পিকআপের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালক নিহতসহ ভারতীয় শাড়ি জব্দের ঘটনায় পরশুরাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তারেক হোসেনসহ ১১ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত