বিএনপির একটি উঠান বৈঠক চলাকালে একজন ভুক্তভোগী দাঁড়িয়ে বললেন, অনেকে বিভিন্ন সংকট ও চাঁদাবাজির অভিযোগ করেছে, কিন্তু আমরা হতদরিদ্র পরিবারের মানুষ তাও আবার শারীরিক প্রতিবন্ধী, আমাদের জন্য বিএনপির পক্ষ থেকে কি কিছু আছে। এমন প্রশ্নের জবাবে তাৎক্ষণিক উঠান বৈঠক চলাকালে এক নেতাকে ইশারাতে একটি হুইল চেয়ার আনতে বলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। প্রোগ্রাম শেষে সেই শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে আর্থিক সহযোগিতাসহ একটি হুইল চেয়ার প্রদান করেন মোস্তফা জামান। এমন কার্যক্রম দেখে অনেকেই অবাক হয়ে যান। ঘটনাটি তুরাগের রানাভোলা এলাকায়। ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এক উঠান বৈঠকে স্থানীয় ভোটার ও আশপাশের খেটে খাওয়া হাজারো মানুষ সেই প্রোগ্রামে অংশ নেয়।
শুধু কি তাই গত কয়েক মাসে ঢাকা-১৮ আসনে বিভিন্ন থানা এলাকায় উঠান বৈঠকের মাধ্যমে এলাকাবাসীর সমস্যা সমাধান করেছে মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। দিন দিন তার উঠান বৈঠকে সাধারণ মানুষের উপস্থিতি ব্যাপক দেখা মিলছে।
উঠান বৈঠকে মানুষের হৃদয়ের কথা শোনা যায় বলে এমনটাই মনে করেন মোস্তফা জামান। সাম্প্রতিক সময় তার পরিচালিত উঠান বৈঠকগুলো ব্যাপক সাড়া ফেলেছে। সাধারণ মানুষ ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সমস্যার কথা সরাসরি তুলে ধরেন। এ বিষয়ে তিনি বলেন, ‘রাজনীতি শুধু বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। বরং মানুষের দুঃখ-কষ্ট জানা, তাদের কথা শোনা এটাই প্রকৃত রাজনীতি।’ আর এটাই চেয়েছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৫ আগস্টের পর নেতাকর্মীদের প্রতিটা ঘরে বিএনপির বার্তা পৌঁছে দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। এ ছাড়া সাধারণ মানুষের পাশে দাঁড়ানো তাদের সমস্যাগুলো সমাধানের নির্দেশনা দেন। দলটির ভেতরে আমূল পরিবর্তন নিয়ে আসতে চান তারেক রহমান। বিভিন্ন সভা-সমাবেশে লন্ডন থেকে যুক্ত হয়ে তিনি সেই বার্তাগুলোই দিচ্ছেন।
মোস্তফা জামান বলেন, উত্তরখান এলাকায় গ্যাসের সংকট, সেখানে আমি কাজ করেছি। তাদের দাবিদাওয়া নিয়ে তিতাস গ্যাস সরবরাহ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। শুধু কি তাই, উত্তরখান ও দক্ষিণখান এলাকায় সড়কে যানজট লেগেই থাকে। সেজন্য ওই এলাকার ট্রাফিক পুলিশ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে ১০ জন ট্রাফিক ট্র্যাকার দেওয়া হয়েছে। এ ছাড়া জলাশয়গুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বর্তমানে সংগঠনের অন্যতম সক্রিয়, জনমুখী ও মাঠপর্যায়ের নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছে। আন্দোলন, সাংগঠনিক কার্যক্রম এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ সব ক্ষেত্রেই তিনি দৃঢ় অবস্থান রেখে চলেছেন।
সংগঠনকে শক্তিশালী করার প্রতিশ্রুতি : দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি তৃণমূল পর্যায়ে সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর কাজে সবচেয়ে বেশি মনোযোগ দিচ্ছেন। তার ভাষায়, ‘সংগঠন শক্তিশালী না হলে আন্দোলন কখনো টেকসই হয় না। নেতাকর্মীরাই বিএনপির আসল শক্তি।’
