নীলফামারীতে ১৮৮ ভারতীয় মাদক ফেনসিডিল বোতলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (৮ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
এতে জানানো হয়, শুক্রবার (৭ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী র্যাবের উপসহকারী পরিচালক আব্দুস ছামাদ শেখের নেতৃত্বে জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের পিলারের বাজারস্থ রাফি অটো রাইস মিলের সামনে চেকপোস্ট বসানো হয়। এ সময় সৈয়দপুরগামী একটি অটোরিকশা তল্লাশি করে ১৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় অটোরিকশা চালক মনছুর আলী ও ফজলুল হক নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এম আর সাঈদ জানান, শনিবার দুপুরে তাদের আদালতের মধ্যেমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জামায়াতের সঙ্গে আলোচনায় বসতে রাজি নয় বিএনপি
রফিকুল আমীনকে ‘রাজনীতির দুষ্টু চালক’ বললেন তারেক রহমান