ভালুকায় বাড়িতে হামলা, আহত ৩

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১২:৫৫ এএম

ময়মনসিংহের ভালুকায় বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। হামলায় নারী পুরুষসহ ৩ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার রাজৈ ইউনিয়নের খুর্দ্দ গ্রামে গত রবিবার রাতে। এ ঘটনায় বাড়ির মালিক রফিকুল ইসলাম খান বাদী হযে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

জানা যায়, উপজেলার রাজৈ ইউনিয়নের খুর্দ্দ গ্রামে মাহফুজ আকন্দের সঙ্গে একই এলাকার আহামদুল্লাহ খান বাচ্চু গংদের বিরোধ চলে আসছে।

বাড়ির মালিক রফিকুল ইসলাম জানান, মাহফুজ আকন্দের মাছের খামার দেখাশোনা করতে নিষেধ করার পরও আমি মাছের খামার দেখাশোনা করায় ক্ষিপ্ত হয়ে ঘটনার রাতে আহামদুল্লাহ খান বাচ্চু গংরা আমার বসতবাড়ি হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় আমার ছোট ছেলে আজাদ খান সোহাগ খান ও মেয়ে তন্নীকে মারপিট করেন। এ সময় হামলাকারীরা নগদ টাকা স্বর্ণালঙ্কারসহ ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত