স্বাগতিক থাইল্যান্ডের গ্রুপে বাংলাদেশ

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১১:৫৯ পিএম

প্রথমবারের মতো এএফসি উইমেনস অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই পেরুনো বাংলাদেশ মূল পর্বের যাত্রার শুরুতে মোটামুটি কঠিন পথই পেল। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে প্রতিযোগিতার ২০০৬ সালের চ্যাম্পিয়ন চীন। গ্রুপের অন্য দুই দল স্বাগতিক থাইল্যান্ড ও ভিয়েতনাম।

আগামী বছরের এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল আসর। তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ এবং তৃতীয় হওয়া সেরা দুই দল খেলবে কোয়ার্টার-ফাইনালে। সেমিফাইনালে ওঠা চার দলের সামনে হাতছানি থাকবে সরাসরি পোল্যান্ডে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে খেলার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত