দলিত জনগোষ্ঠীর উন্নয়নে এগিয়ে আসার আহ্বান

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৭:২৭ এএম

সম্প্রতি রাজধানীতে ‘বাংলাদেশের দলিত সম্প্রদায় : অবহেলিত এক জনগোষ্ঠী এবং আমাদের দায়বদ্ধতা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. গয়ানাথ সরকার। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী, সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং সভাপতি ভোলানন্দ গিরি আশশ্রম ট্রাস্ট। আলোচনায় অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট মুক্তিযোদ্ধা ড. জে কে পাল, সম্মিলিত সনাতন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার আচার্য্য, সাবেক যুগ্ম সচিব ড. সমীর কুমার বিশ্বাস, জাতীয় জাদুঘরের সাবেক কিপার ড. বিজয় কৃষ্ণ বণিক, বাংলা একাডেমির পরিচালক ড. তপন বাগচী ও জাত-পাত বিলোপ জোটের সদস্য সচিব অ্যাডভোকেট উৎপল বিশ্বাস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক অমূল্য কুমার ম-ল, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিআরএল) রেখা বালো, সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. কেয়া বালা, গ্রামীণ ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার দুলাল কর, রাষ্ট্রপতির দপ্তরের সাবেক চিফ অ্যাকাউন্ট্যান্ট অবিনাশ চন্দ্র ম-ল প্রমুখ। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত