ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তর্কবিতর্কের জেরে যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজার এলাকায় গতকাল শুক্রবার দুপুরে।
পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে উপজেলার আউলিয়া বাজারের উত্তর মোড় মাদ্রাসা রোডে মো. দেলোয়ার হোসেনের অটোরিকশার সঙ্গে মুদি ব্যবসায়ী বিল্লাল মিয়ার মোটরসাইকেলের ধাক্কা লাগলে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। মুহূর্তের মধ্যেই উত্তেজিত হয়ে মোটরসাইকেলচালক বিল্লাল মিয়া কাঠের লাঠি দিয়ে অটোরিকশাচালক মো. দেলোয়ার হোসেনের বাহু ও মাথায় আঘাত করেন। আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন অটোরিকশাচালক মো. দেলোয়ার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত মো. দেলোয়ার হোসেন পাহাড়পুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের কাজল চৌকিদারের স্বামী। তিনি একজন অটোরিকশাচালক।
