পুরনো খোয়াই নদী দখলমুক্ত করার দাবি

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০১:৩৫ এএম

পরিবেশ বিধ্বংসী কার্যকলাপ রোধ ও পুরনো খোয়াই নদী দখলমুক্ত করার দাবিতে হবিগঞ্জে নাগরিক বন্ধন কর্মসূচি পালন করেছে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), খোয়াই রিভার ওয়াটারকিপার ও ওয়াটারকিপার্স বাংলাদেশ। গতকাল বেলা ১১টায় স্থানীয় টাউন হল প্রাঙ্গণে হবিগঞ্জের নদী, হাওর, জলাশয় ও বনভূমির ওপর থেকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও ন্যায়বিচারের জন্য বিশ্বব্যাপী কর্মদিবস উপলক্ষে অনুষ্ঠিত নাগরিক বন্ধনে নানা শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ‘ধরা’ হবিগঞ্জ শাখার সভাপতিম-লীর সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে এতে মূল বক্তব্য রাখেন খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল। এ ছাড়া বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বীরমুক্তিযোদ্ধা আলী মমিন, প্রাকৃতজনের পরিচালক আয়েশা আক্তার, পরিবেশকর্মী আব্দুল হান্নান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত