এপস্টেইনের নথি প্রকাশ

রিপাবলিকানদের ভোট দেওয়ার আহ্বান ট্রাম্পের

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ১১:৫৯ পিএম

শিশু নিপীড়নকারী জেফ্রি এপস্টেইনের নথি প্রকাশবিষয়ে নিজের অবস্থান বদলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নথি প্রকাশের বিষয়ে আনা প্রস্তাবের পক্ষে ভোট ুিদতে নিজ দলের আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, প্রস্তাবে প্রতিনিধি পরিষদের রিপাবলিকানদের ভোট দেওয়া উচিত, কেননা আমাদের লুকানোর কিছু নেই। এপস্টেইন সম্পর্কিত যেসব নথি এর মধ্যে প্রকাশ্যে এসেছে, তার মধ্যে অনেক জায়গায় ট্রাম্পের নাম পাওয়া গেছে। কেবল তিনিই নন, নথিতে নাম এসেছে আরও অনেক রথী-মহারথীর।

এ নিয়ে সম্প্রতি নিজ দলের আইনপ্রণেতা মারজোরি টেলর গ্রিনের সঙ্গে প্রেসিডেন্টের বিবাদও তুঙ্গে পৌঁছেছে। প্রতিনিধি পরিষদে পাস হওয়ার পর বিলটি উচ্চকক্ষ সিনেটেও পাস হতে হবে। সব বাধা অতিক্রম করে বিলটি পাস হলে যুক্তরাষ্ট্র সরকারকে তাদের কাছে থাকা এপস্টেইন-সংক্রান্ত সব নথি এবং তার বিরুদ্ধে হওয়া তদন্তসংক্রান্ত সব তথ্য প্রকাশ করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত