ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ১৮ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে ৭ জন পুরুষ, ৭ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। তারা নড়াইল, কক্সবাজার, যশোরসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। গতকাল সোমবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশপুর খালিশপুর ৫৮ বিজিবি অধীন বাঘাডাঙ্গা, খোশালপুর বিওপির টহল দল সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে পারাপারের অপরাধে ১৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। অন্যদিকে উথলী, কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১৮ বোতল মদ উদ্ধার করা হয়।
