ফটিকছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী আহত

আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ১২:৪৭ এএম

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে দুষ্কৃতকারীদের গুলিতে হাফেজ রমজান আলী (৪০) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার ভূজপুর থানাধীন পূর্ব ভূজপুর গ্রামের মোয়াজ্জেম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত রমজান ওই এলাকায় মুদির দোকান করেন।

জানা যায়, হঠাৎ করে দুই মুখোশ পরা মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে নাজিরহাট ভূজপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। কে বা কারা এবং কেন গুলি চালিয়েছে, তা এখনো পরিষ্কার নয়। বিষয়টি তদন্তে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে ভূজপুর থানা-পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত