পিরোজপুরে ইজারাদারের কাছে চাঁদা দাবি

আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ১২:৪৭ এএম

পিরোজপুরের ইজারাদারের কাছে চাঁদা দাবির ঘটনায় অভিযোগ করেছে থানায়। গতকাল শুক্রবার বালু উত্তোলনের ইজারাদার রাসেল খান বাদী হয়ে জেলার নাজিরপুর থানায় এ ঘটনায় একটি অভিযোগ করেন।

ওই ইজারাদারের দাবি পাশর্^বর্তী বাগেরহাট জেলার চিতলমারী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক তার কাছে বিভিন্ন সময় চাঁদা দাবি করে আসছেন। এমনকি লোকজন নিয়ে হুমকিও দিচ্ছেন।

তবে বিএনপি নেতা ফজলুল হক জানান, বালু উত্তোলনকারীরা অবৈধভাবে বালু উত্তোলন করছে। তাই তিনি ওই বালু উত্তোলনের প্রতিবাদ করে আসছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বালুমহাল ইজারার ওই ব্যবসায়ী পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে চলতি বছরের জন্য প্রায় ১ কোটি ৪৬ লাখ ২৩ হাজার টাকা রাজস্ব প্রদান করে। উপজেলা ভূমি অফিসের মাধ্যমে উপজেলার মাটিভাঙ্গা ও মালিখালী এলাকার মধুমতি, বলেশ^র এবং তালতলা নদীর একটি নির্ধারিত এলাকায় বালু উত্তোলনের কার্যাদেশ পান।

কিন্তু পাশর্^বর্তী বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কানন চক এলাকার ফরিদ শেখ ও শৈলদাহ গ্রামের আল আমিন খানের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী নগদ ৫ লাখ ও প্রতিদিন ১০ হাজার টাকা করে চাঁদা দাবি করে আসছে। ওই চাঁদার টাকা না দিলে শ্রমিকদের জীবননাশসহ ড্রেজার লুট করে নেওয়ার হুমকি দেয়। ফলে তারা বালু উত্তোলন করতে পারছেন না।

বালু উত্তোলনের দায়িত্বে থাকা ম্যানেজার সুমন শেখ বলেন, বিভিন্ন সময় লোকজন এসে চাঁদা দাবি করছে। চাঁদাবাজদের কারণে তারা বালু উত্তোলন করতে পারছেন না। 

থানার ওসি মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত