নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভূমিকম্পে পিরোজপুর ইউনিয়ন পরিষদের পাশে দ্বীন ইসলামের প্লাস্টিক গুদামে অগ্নিকা-ের ঘটনা ঘটে। গতকাল শুক্রবার সকালে ভূমিকম্প অনুভূত হলে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় গুদামের প্রায় সব ধরনের মালপত্র পুড়ে যায়। এদিকে মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ এলাকায় দেয়ালচাপায় রাকেশ রায় (৩২) নামের এক যুবক আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়াও ভূমিকম্প অনুভূত হওয়ার পর মারুফ হোসেন (১৭) নামের এক মাদ্রাসা ছাত্র দোতলা থেকে লাফিয়ে পড়ে আহত হয়।
×
