রাশিয়ার তেল আমদানি বন্ধ করল রিলায়েন্স

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ১২:৫৩ এএম

ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির মালিকানাধীন ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তাদের গুজরাটের জামনগর ইউনিটের জন্য রুশ অপরিশোধিত তেল আমদানি বন্ধ করে দিয়েছে। জামনগরের এই ইউনিট শুধু বিদেশে রপ্তানির উদ্দেশ্যেই ব্যবহৃত হয়। এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আসন্ন নিষেধাজ্ঞা মেনে চলা। আগামী বছর থেকে তৃতীয় কোনো দেশ হয়ে আসা রুশ তেলজাত পণ্য আমদানির ওপর ইইউয়ের নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে। এ ছাড়া শুক্রবার থেকে রাশিয়ার প্রধান তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান রসনেফট ও লুকঅয়েলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

হোয়াইট হাউজ রিলায়েন্সের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক বিবৃতিতে হোয়াইট হাউজের প্রেস অফিস বলেছে, ‘আমরা এই পরিবর্তনকে স্বাগত জানাই এবং যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য আলোচনাকে অর্থবহভাবে এগিয়ে নেওয়ার অপেক্ষায় আছি। এর আগে, রাশিয়ার তেল কেনার জন্য ‘শাস্তিস্বরূপ’ ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত