বাংলাদেশ ৮, ব্রুনাই ০

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ পিএম

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে সোমবার চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারে বাংলাদেশ ৮-০ তে ব্রুনেইকে উড়িয়ে দিয়েছে। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন রিফাত কাজী ও অপু রহমান। একটি করে গোল করেন মোহাম্মদ মানিক, আলিফ রহমান, নাজমুল হুদা ও বায়েজিদ বোস্তামি।

বাছাইয়ে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। এর আগে ‎পূর্ব তিমুরকে ৫-০ তে হারিয়েছিল গোলাম রব্বানী ছোটনের দল।

আগামী বুধবার গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ছয় দলের গ্রুপে বাংলাদেশের শেষ দুই প্রতিপক্ষ বাহরাইন ও চীন। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে আগামী বছর মে মাসে সৌদি আরবে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে খেলতে পারবে বাংলাদেশ।

‎১৬ দল নিয়ে হবে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ। এরই মধ্যে ৯ দল মূল পর্বে জায়গা করে নিয়েছে, বাকি ৭ দল বাছাইপর্ব থেকে যাবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত