সাতক্ষীরায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ১১:৪৯ পিএম

সাতক্ষীরার কালীগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। দুজনই প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান পরিবারের বরাতে সাংবাদিকদের জানান, নামাজগড় গ্রামের রামপ্রসাদ দেবনাথের মেয়ে সুস্মিতা দেবনাথ এবং মৃত উত্তম দাসের মেয়ে রিয়া দাস বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। তাদের বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন খোঁজ করতে থাকেন। পরে পুকুরে ব্যাপক খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের মরদেহ ভেসে ওঠে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পুলিশ সৎকারের অনুমতি দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত