গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০১:১০ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিয়া মনি (২২) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সকালে মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় একটি কোম্পানির কোয়ার্টার থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী আদিল মিয়াকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে রক্তমাখা বঁটি উদ্ধার করা হয়েছে।

নিহত রিয়া মনি জামালপুর সদর উপজেলার চুনুটিয়া গ্রামের হালিম ম-লের মেয়ে। এলাকাবাসী ও শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে র‌্যাংগস কোম্পানির স্টাফদের খাবার রান্নার জন্য আদিল মিয়া বাবুর্চি হিসেবে কাজ করতেন। ৯ মাস আগে রিয়া মনিকে বিয়ের পর তাকে নিয়ে কামারগাঁও এলাকায় এই প্রতিষ্ঠানের কোয়ার্টারে বসবাস করছিলেন আদিল।

গতকাল বুধবার সকালে ওই কোয়ার্টারের ভেতরে রিয়া মনির রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে নিরাপত্তাকর্মীরা ৯৯৯-এ ফোন দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে আদিল মিয়াকে আটক করে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত