নতুন করে চোটে পড়েছেন নেইমার। এবার বাঁ হাঁটুতে মেনিসকাস চোটে পড়েছেন নেইমার। চিকিৎসার কারণে ব্রাজিলের এ বছর আর মাঠে না নামার সম্ভাবনাই বেশি।
বাংলাদেশ সময় ২০ নভেম্বর সকালে ব্রাজিলিয়ান সিরি আ-তে মিরাসলের বিপক্ষে সান্তোসের ১-১ ড্র ম্যাচে বাঁ হাঁটুতে অস্বস্তি অনুভব করেন নেইমার। এ কারণেই সোমবার ইন্টারন্যাসিওনালের বিপক্ষে ১-১ ড্র ম্যাচে তাকে বিশ্রামে রাখা হয়। মঙ্গলবার সাও পাওলোয় পরীক্ষা-নিরীক্ষার পর তার বাঁ হাঁটুর চোট নিশ্চিত হয়। ব্রাজিলিয় মিডিয়া জানিয়েছে, চলতি মৌসুমে এ নিয়ে চারবার চোট পেলেন নেইমার। নতুন এই চোট নেইমারের জাতীয় দলে ফেরার পথ আরও কঠিন করে দিল। ২০২৬ বিশ্বকাপে তিনি থাকতে পারবেন কি না সেটা এখনই বলা কঠিন। আগামী মার্চে ব্রাজিল দুটি প্রীতি ম্যাচ খেলবে। এরপরই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করবে তারা।
