ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৬১৫

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৭:৩৪ এএম

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত) তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬১৫ জন। গতকাল বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃতদের একজন শিশু, দুজন পুরুষ। তাদের বয়স যথাক্রমে ১২, ৪৫ ও ৫৩ বছর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজন চিকিৎসাধীন ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৭৭, চট্টগ্রামে ৮৫, ঢাকা বিভাগে ১২৮, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২৬, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৩, খুলনায় ৩৭, ময়মনসিংহ ৩৪, রাজশাহী ২২ ও সিলেটে ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত