প্রতারণা চক্রের গ্রেপ্তার ৩

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০৬:৪৯ এএম

ঢাকার হাজারীবাগ এলাকায় ফ্ল্যাট বিক্রির নামে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসা একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রতারকচক্রের গ্রেপ্তার সদস্যরা হলেন, শাহানা শিকদার (৪৫), তার স্বামী হানিফ বেপারি (৫৮) ও তাদের ছেলে সামীর (২৩)। গতকাল বৃহস্পতিবার ভোরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়ার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সিআইডি।

সিআইডি বলছে, চক্রটি দীর্ঘদিন ধরে একই ফ্ল্যাট বিক্রয়ের কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। প্রথমে ফ্ল্যাট বিক্রির প্রস্তাব দিত তারা। পরে জানাত, ফ্ল্যাট মর্টগেজ রাখা আছে, মালিকের জরুরি টাকার প্রয়োজন, বা দ্রুত টাকা দিলে রেজিস্ট্রি করে দেবে। এভাবে তারা ধাপে ধাপে ভুক্তভোগীদের কাছ থেকে অগ্রিম টাকা নিতেন। সময়ক্ষেপণ করে আরও টাকা দাবি করত চক্রটি।  সিআইডির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, রূপা (ছদ্মনাম) নামে একজন ভুক্তভোগী এই চক্রের ফাঁদে পড়েন। গত আগস্ট মাস জুড়ে বায়নানামার মাধ্যমে তার কাছ থেকে ৪১ লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারকচক্রটি। নির্ধারিত সময়ে রেজিস্ট্রি করতে তারা গড়িমসি শুরু করে চক্রের সদস্যরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত