আমির হিসেবে শপথ নিলেন শফিকুর রহমান

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৭:১৫ এএম

তৃতীয়বারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে শপথ নিলেন ডা. শফিকুর রহমান। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মগবাজার আল-ফালাহ মিলনায়তনে ২০২৬-২৮ মেয়াদের জন্য শপথ নেন তিনি। তাকে শপথ পাঠ করান আমির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনকারী দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম। গত ৯ থেকে ২৫ অক্টোবর সদস্যদের গোপন ভোটগ্রহণের মাধ্যমে ২০২৬-২৮ মেয়াদে জামায়াতের আমির নির্বাচন করা হয়। ১ লাখ ১৬ হাজার ৭৯২ জন রুকন (শপথধারী সদস্য) ভোট দেন। সর্বোচ্চ ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো আমির নির্বাচিত হন ডা. শফিকুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত