লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের মহেন্দ্রনগর বিশ্ব গোডাউনসংলগ্ন রাস্তাটি সাত দিন ধরে বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলার সর্বস্তরের মানুষ ও বিএনপি নেতাকর্মীরা। সড়ক দ্রুত চালুর দাবিতে গতকাল শনিবার সকালে শহরের মিশন মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন লালমনিরহাট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি অভিযোগ করেন, দুটি ট্রাক উল্টে পড়ার পরও সপ্তাহ জুড়ে সড়ক সচল করতে না পারা প্রশাসনের ব্যর্থতার পরিচয়।’ অবস্থান কর্মসূচিতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেনসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
